
আব্দুর রব॥ বড়লেখায় করোনাভাইরাস পরিস্থিতিতে কাজ-কর্ম বন্ধ থাকায় বিপাকে পড়েছেন জফরপুর সমতা আশ্রয়ণ প্রকল্পের গরিব ও নিম্ন আয়ের ২০০ পরিবারের মানুষ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত খাদ্যসামগ্রী সদর ইউনিয়নের আশ্রয়নের এ ২০০ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
রোববার ৫ এপ্রিল সকালে জেলা প্রশাসক নাজিয়া শিরিন ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী তুলে দেন। প্রত্যেক পরিবার পেয়েছে ১০ কেজি করে চাল, ৩ কেজি আলু ও ২ কেজি মসুর ডাল।
দুস্থদের খাদ্যসামগ্রী বিতরণকালে মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন ছাড়াও বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আল ইমরান, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, সদর ইউনিয়ন চেয়ারম্যান সিরাজ উদ্দিন, ইউপি সদস্য মো. মঈন উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.