
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলায় নিজ উদ্যোগে বিনামূল্যে ঔষধ বিতরন ও ফ্রী চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
৭এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শরিফপুর ইউনিয়নের সীমান্ত এলাকায় হাজী নছিবুর রহমান নাসিমের অর্থায়নে মাদারস্ ফাই মেডিকেল সার্ভিসেস লিঃ এর সহযোগিতায় ঔষধ বিতরনসহ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
চিকিৎসা সেবা প্রদান করেন, পল্লী চিকিৎসক ডাঃ মামুনুর রশীদ, ডাঃ মোঃ কামরুজ্জামান সিমু, ডাঃ আহমদ আলী, ডাঃ চাম্পা লাল দে। উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য, ইসমাইল আলী, সাবেক ইউপি প্যানেল চেয়ারম্যান হাজী নছিবুর রহমান, সাংবাদিক জয়নাল আবেদীন প্রমুখ। শরীফপুরের চান্দপুর, তেলিবিল গ্রামে প্রায় ১৫০জন জ্বর, সর্দি, কাশির রোগীদের মাঝে এ ফ্রী চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়। আগামীতেও এ সেবা ধারাবাহিক ভাবে চলবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.