স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা ছাত্রলীগের আয়োজনে ঈদ পূর্ণমিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৮ জুলাই বিকেলে পৌর জনমিলন কেন্দ্রে এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন।
আলোচনা সভায় মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. ফিরোজ, যুগ্ম সম্পাদক মসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, জেলা যুবলীগ সভাপতি ফজলুর রহমান, সাবেক ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান, সাবেক ছাত্রলীগ আহবায়ক মবশ্বির আহমদ, সাবেক ছাত্রলীগ সভাপতি সুজিত দাশ, ছাত্রলীগ নেতা গৌছউদ্দিন নিক্সন, ছাত্রলীগ জেলা সহ-সভাপতি সৈয়দা সাবরিনা শারমিন প্রমুখ।
এদিকে অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেনের গীর্জাপাড়াস্থ বাসভবনে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় চা চক্রের ফাঁকে ফাঁকে ছাত্রলীগের সাংগঠনিক বিভিন্ন বিষয়ে ব্যাপক আলোচনা হয়।
শনিবার সকালে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন জেলা যুবলীগ সভাপতি ফজলুর রহমানের বরহাটস্থ বাসভবনে সাক্ষাত করেন। এরপর মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীনের দর্জিরমহলস্থ বাসভবনে জাকির হোসাইন সৌজন্যে সাক্ষাতে মিলিত হন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.