
প্রনীত রঞ্জন দেবনাথ॥ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধকালে ঘরে আটকা পড়া খেটে খাওয়া অসহায় মানুষজনের জন্য কমলগঞ্জ পৌরসভায় ১০ টাকা কেজি দরের চাল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার ৯ এপ্রিল সকাল ১১টায় কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক অ্যাড. এএসএম আজাদুর রহমান, পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন, ভানুগাছ পৌর বণিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মো. সানোয়ার হোসেন প্রমুখ। একজন ক্রেতা সপ্তাহে তিনদিন ১০ টাকা দরে ৫ কেজি করে চাল ক্রয় করতে পারবেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.