আব্দুর রব॥ করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। সংকটের এই সময়ে তাদের পাশে সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি সংগঠন দাঁড়িয়েছে। তারা সেসব মানুষকে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যদব্র্য সহায়তা দিচ্ছেন। তবে এই পরিস্থিতিতে বড়লেখা উপজেলার কয়েকজন তরুণ ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন।
তারা কর্মহীন সেসব মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করতে চাইছেন। ইতোমধ্যে মানবতার দোকান নামে একটি ‘ফ্রি সবজি বাজার’ খোলেছেন। যদিও এই দোকনের কার্যক্রম এখনও শুরু হয়নি। তবে দুই-তিনদিনের মধ্যে শুরু হবে বলে তারা জানিয়েছেন। অবশ্য এর জন্য তারা সবার কাছে আর্থিকভাবে সহযোগিতা চেয়েছেন। ইতোমধ্যে দেশ-বিদেশে থাকা অনেকেই তাঁর ডাকে সাঁড়া দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন।
মানবতার দোকান ‘ফ্রি সবজি বাজার’-এর উদ্যাক্তো জাবের আহমদ ও ছিাদ্রতুল কাদের আবির বলেন, করোনা ভাইরাসের সারা বিশ্বের মতো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় দেশে অঘোষিত লকডাউন চলছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার সবকিছু বন্ধ করে দিয়েছে। এই অবস্থায় আমাদের দেশের গরীব মানুষজন খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। যদিও সরকারের পাশাপাশি অনেকেই তাদের চাল-ডালসহ বিভিন্ন খাদ্যপণ্য দিচ্ছেন।
তারা আরও বলেন, এই পরিস্থিতিতে আমরা চাই তাদের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করতে। কারণ করোনা থেকে বাঁচার জন্য চিকিৎসকরা বেশি করে সবজি খেতে বলেছেন। কিন্তু গরীব মানুষজন যেখানে দুবেলা ভাত খেতে পারছেন না। সেখানে তাদের পক্ষে সবজি কেনা অসম্ভব। এগুলো চিন্তা করে আমরা কয়েকজন মিলে তাদের মাঝে বিনামূল্যে সবজি বিতরণের উদ্যোগ নিয়েছি। এজন্য আমরা ফ্রি সবজি বাজার নামে মানবতার একটি দোকান খোলেছি। দেশ-বিদেশের অনেকেই আমাদের আর্থিকভাবে সহযোগিতা করছেন। ইতিমধ্যে প্রায় ১৪ হাজার টাকার মতো সংগ্রহ হয়েছে। দুই-তিনদিনের মধ্যে আমরা সবজি কিনে বিতরণ কার্যক্রম শুরু করবো। এজন্য কেউ চাইলে আমাদের আর্থিকভাবে (বিকাশ ০১৭১৭২৮১৪১৩) সহযোগিতা করতে পারেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.