
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে পৌর এলাকার ৫নং ওয়ার্ডের বেরীরচর এলাকার ছয়শত কর্মহীন গরীব ও দিনমজুর পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া এসব পরিবারকে রোববার ১২ এপ্রিল দূপুরে খাদ্য সহায়তা তুলে দেন মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে, পৌর মেয়র মোঃ ফজলুর রহমানসহ পৌর প্রশাসনের কর্মকর্তা, পৌর কাউন্সিলর ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। পরে শহরের অন্যান্য বস্তি এলাকার ঘরে ঘরে এ খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.