
প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জের মুন্সিবাজার ইউনিয়নের ধীতেশ্বরপুর, সরিষাকান্দি ও মির্জানগর গ্রামের অসহায়, হতদরিদ্র ও কর্মহীন ৮৫টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ মেডিকেল শিক্ষার্থী কমিউনিটি। রোববার ১২ এপ্রিল দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত নিরাপদ দূরত্ব বজায় রেখে বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ মেডিকেল শিক্ষার্থী কমিউনিটির সদস্যদের নিজ অর্থায়নে প্রত্যেক পরিবারকে ৫কেজি চাল, ১কেজি ডাল, ১লিটার তেল, আধা কেজি পিয়াজ, ১কেজি লবন, ১কেজি আলু, সাবান ১টা, ১কেজি আটা সমন্বিত প্যাকেটজাত করে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় কুমিল্লা মেডিকেল কলেজের ছাত্র সৈকত রায়, সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ছাত্র ডা: মৃনাল কান্তি দেব, রংপুর মেডিকেল কলেজের ছাত্র দিলীপ কুমার নাথ, কুমিল্লা মেডিকেল কলেজের ছাত্র পলাশ সরকার, মিঠুন চক্রবর্তীসহ কমিউনিটির অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.