প্রনীত রঞ্জন দেবনাথ॥ দেশের গ্রাম অঞ্চলের অধিকাংশ হাট-বাজার সংকীর্ণ স্থানে থাকার ফলে হাট-বাজারে অবস্থানরত ক্রেতা বিক্রেতাদের মধ্যে করোনা ভাইরাস সংক্রমনের ঝুঁকি থেকে যায়। এর পরিপ্রেক্ষিতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় গ্রামীন হাট বাজারগুলোতে ক্রেতা বিক্রেতাগনের সামাজিক দুরত্ব বজায় রেখে ক্রয় বিক্রয় করা প্রয়োজন।
করোনা ভাইরাস হ্রাসকল্পে সামাজিক দুরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় নিশ্চিত করার লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারের সবজি ও মাছের বাজার মঙ্গলবার ১৪ এপ্রিল থেকে ভানুগাছ রেলওয়ে স্টেশন এলাকায় স্থানান্তর করা হচ্ছে। সোমবার ১৩ এপ্রিল কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন মাঠ পরিদর্শন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাধারন সম্পাদক এড. এএসএম আজাদুর রহমান, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, পৌর কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন, ভানুগাছ পৌর বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক এড. মো. সানোয়ার হোসেনসহ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.