(ভিডিওসহ) বাংলা বছরের প্রথম দিনে মাহে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ

April 14, 2020,

স্টাফ রিপোর্টার॥ সামাজিক দূরত্ব বজায় রেখে রাজনগর উপজেলার টেংরাবাজার ইউনিয়নের তারা পাশা স্কুল এন্ড কলেজ মাঠে বাংলা বছরের প্রথম দিনে ৩ হাজার খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৪ এপ্রিল অলিলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কামারচাক ওয়েলফেয়ার এসোসিয়েশন, সংযুক্ত আরব আমিরাত এবং কামারচাক ওয়েলফেয়ার এসোসিয়েশন বাহরাইনের যৌথ উদ্যেগে চলমান করোনা ভাইরাস মহামারীর কারণে বিপর্যস্ত মানুষের মধ্যে এ সব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অলিলা গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মাদ জিল্লুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহজ্ব মিছবাউর রহমান, বিশেষ অতিথি ছিলেন রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান খাঁন। কলেজ মাঠে ৫’শ অসহায় ও কর্মহীন মানুষদের মধ্যে খাদ্যদ্রব্য ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

পরে রাজনগর লকডাউন থাকা আকুয়া গ্রাম সহ আশ পাশের গ্রামের বাড়িতে বাড়িতে এসব খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, মেম্বার জিয়া, এডভোকেট পার্থ শ্বারতী পাল, সাবেক ছাত্রলীগ সভাপতি জাকারিয়া আহমদ, সমাজসেবক কয়েস খাঁন।

এসময় অলিলা গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মাদ জিল্লুর রহমান বলেন আগামীতে এই ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। যারা দেশে এবং দেশের বাইরে আছেন সমাজের বিত্তশালী তাদের সবার কাছে বিনীত অনুরোধ আপনারা যার যার অবস্থান থেকে যতটুকু পারেন গরিব অসহায় মানুষদের প্রয়োজনীয় খাবার প্রদান করে সহযোগিতা করুন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”
Social Media Auto Publish Powered By : XYZScripts.com