
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনায় সারাদেশে লোক সমাগম বন্ধ, গণ-পরিবহন বন্ধ বিভিন্ন এলাকা লকডাউন হলে দুর্ভোগের মাঝে পড়ছেন খেটে খাওয়া মানুষজন। সরকারি, বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে অসহায় মানুষজনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে বিভিন্ন সময়। তবে হাজীপুর ইউনিনের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসীর ব্যক্তি উদ্যোগে ৫২টি পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন।
মঙ্গলবার ১৪ এপ্রিল সকাল ১০টায় হাজীপুরে প্রবাসীর নিজ বাড়ীতে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরন করেন যুক্তরাজ্য প্রবাসী আহমদুর রহমান চৌধুরী নোমানের বড় ভাই রেজাউর রহমান চৌধুরী কয়ছর। এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক জয়নাল আবেদীন, ফজলু মিয়া ও মান্না প্রমুখ।
জানা যায়, যুক্তরাজ্য প্রবাসী হাজীপুরের আহমদুর রহমান চৌধুরী নোমনের আর্থিক সহায়তায় প্রবাস থেকেও বিভিন্ন জনের সাথে মোবাইল ফোনে আলাপ আলোচনা করে ইউনিয়নের অতি দরিদ্র অসহায় হিন্দু-মুসলিম ৫২ পরিবার বাছাই করা হয়। বাছাইকৃত প্রতি পরিবারকে ১৬কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি চানা, ৫ কেজি পেঁয়াজ , ১কেজি আলু, ১টি সাবান, ১কেজি লবন ও ১ কেজি চিনিসহ অন্যান্য সামগ্রী প্রদান করা হয়েছে।
এসব খাদ্য সামগ্রী মূল অর্থ সহায়তাকারী যুক্তরাজ্য প্রবাসী এ আর চৌধুরী নোমান জানিয়েছেন প্রতি বছর বিভিন্নভাবে নগদ টাকা ও ঘর বানিয়ে দিয়ে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করি। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বর্তমানে সারা বিশ্বে লকডাউনে দুর্ভোগের মাঝে পড়ছেন সকল মানুষজন। এ বছরও সেই ধারাবাহিকতা বজায় রেখে ক্লান্তিলগ্নে অসহায় মানুষজনের মাঝে সামন্য খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। আগামীতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.