
প্রনীত রঞ্জন দেবনাথ॥ ক্রেতা বিক্রেতার মাঝে সামাজিক দুরত্ব নিশ্চিতে সদ্য স্থাপিত মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার রেলওয়ে স্টেশন এলাকায় ভানুগাছ বাজারের সবজী বাজার লন্ডভন্ড হয়ে যায়। এতে ব্যবসায়ীদের ব্যাপক আর্থিক ক্ষতি সাধিত হয়েছে।
১৫ এপ্রিল বুধবার দুপুরে প্রায় আধা ঘন্টার তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন ব্যবসায়ীরা।
আলাপকালে ভানুগাছ বাজারের ব্যবসায়ী মুহিবুর রহমান, মশাহিদ মিয়াা বলেন, ঝড়ে আমাদের প্রায় সবার দোকান সসম্পূর্র্ণ ভেঙ্গে লন্ডভন্ড হয়ে গেছে। এ ক্ষতি কে পূরন করে দেবে। আমাদের দোকানগুলো আগের জায়গায় থাকলে এই ক্ষতির সম্মুখীন হতাম না।
ভানুগাছ পৌর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক এড. মো. সানোয়ার হোসেন বলেন, ঝড়ে অনেক দোকান ভেঙ্গে গেছে। উপজেলা প্রশাসনের সাথে আলাপ করে ব্যবসায়ীদেরকে আপাতত আগের জায়গায় ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, হঠাৎ আসা বৈশাখী ঝড়ে সামাজিক দুরত্ব নিশ্চিতে সদ্য স্থাপিত কাঁচা বাজারের দোকানগুলো ভেঙ্গে পড়াার খবর পেয়েছি। ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়াা হবে। আপাতত ব্যবসায়ীদেরকে আগের জায়গায় ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।
এদিকে ক্রেতা বিক্রেতার মাঝে সামাজিক দুরত্ব নিশ্চিতে সদ্য স্থাপিত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশন এলাকায় সদ্য স্থাপিত মাছ ও সবজী বাজারের কিছু ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.