
মো. আব্দুল কাইয়ুম॥ প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় মৌলভীবাজারে দু’টি চাবাগানের চা শ্রমিক পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১০ কেজি করে চাল বিতরণ করেছেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দীন এমপি।
বুধবার ১৫ এপ্রিল দুপুর ২টার দিকে প্রচন্ড ঝড়-বৃষ্টি উপেক্ষা করে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের মৌলভী চাবাগান ও এনটিসির মালিকানাধীন প্রেমনগর চাবাগানের শতাধিকের উপরে ঘরবন্দী খেটে খাওয়া চা শ্রমিক পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করেন তিনি।
চাল বিতরণকালে সেখানে চা শ্রমিকরা করোনার সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী গ্রহণ করেন।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের এসব চাল বিতরণের সময় সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দীনের সাথে সেখানে উপস্থিত ছিলেন, বাগানের ম্যানেজার ও পঞ্চায়েত কমিটির সভাপতিসহ চা শ্রমিকদের স্থানীয় নেতারা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.