স্টাফ রিপোর্টার॥ যুক্তরাজ্যে বসবাসরত মৌলভীবাজার সদর উপজেলার বড়হাট এলাকার প্রবাসীদের নিয়ে গঠিত বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্ট।
বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্ট’ এর উদ্যোগে পাঁচ বছরে বেশ কয়েকটি প্রজেক্ট বাস্তাবায়ন করা হয়। এবারো তিন লাখ টাকার অধিক মূল্যের ত্রান সামগ্রী এলাকার ৭২ জন অসহায় পরিবারের মধ্যে বিতরন করা হবে।
প্রতিটি পরিবারকে প্রায় সাড়ে ৪ হাজার টাকার মূল্যের ত্রান সামগ্রী দেয়া হবে। ত্রান সামগ্রীর মধ্যে ১বস্তা চালসহ রয়েছে ১৩টি আইটেম এবং কিছু নগদ টাকা প্রত্যেকটি পরিবারকে দেওয়া হবে । রমজান মাসে এলাকার ৬৫টি গরিব অসহায় পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরন করে সংগঠনটি। এদিকে যুক্তরাজ্যে, যুক্তরাষ্ট্রে ও বাংলাদেশে যারা সাহায্য সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা ফায়সাল রাজা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.