
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা লকডাউন ঘোষনার পর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়েছে। সেনা বাহিনী, র্যাব, পুলিশ, উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের তৎপরতায় সীমিত হয়েছে জেলার শ্রীমঙ্গল উপজেলার জন চলাচল।
জরুরী প্রয়োজন ছাড়া কোন যানবাহন চলছে না। এদিকে হাসপাতালে স্বাভাবিক রয়েছে চিকিৎসা সেবা। সর্তকতার সহিত সকল রোগীই দেখছেন স্বাস্থ্য বিভাগ। অন্যদিকে যারা আইন আমান্য করছেন তাদের জরিমানা করছে প্রশাসন। তবে ত্রাণ কার্যক্রম ব্যাংক পাড়া ও টিসিবির মালামাল বিক্রয় এর সময় শারীরিক দুরত্ব মানছেন না অনেকেই।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.