
আব্দুর রব॥ বড়লেখায় কাতার প্রবাসী বিএনপি নেতা ও মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্ঠা শরীফুল হক সাজু করোনা পরিস্থিতিতে কর্মহীন মানুষের মানবিক সহায়তায় এগিয়ে এসেছেন। ২১ এপ্রিল মঙ্গলবার সকালে তার অর্থায়নে ও উপজেলা যুবদলের ব্যবস্থাপনায় বড়লেখা সদরে ফ্রি সবজি বাজারের উদ্বোধন করেছেন বিএনপি নেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা। দিনব্যাপি উক্ত সবজি বাজারে প্রায় দেড় হাজার ভুক্তভোগী পরিবারকে আলু, টমোটো, ঢেঁড়স, বাধা কপিসহ নিত্য প্রয়োজনীয় সবজি বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ইতিপূর্বে শরীফুল হক সাজু বড়লেখা ও জুড়ী উপজেলার সদর রাস্তাসহ ইউনিয়নের বিভিন্ন রাস্তায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জীবাণু নাশক ওষুধ ¯েপ্র করেছেন। ওষুধ ¯েপ্র কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল।
ফ্রি সবজি বাজার উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি ও পৌর কাউন্সিলার আব্দুল হাফিজ ললন, সহ-সাধারন সম্পাদক আব্দুল কাদির পলাশ ও ইকবাল হোসেন, সদস্য আনোয়ার হোসেন, সাইফুল আলম কাওছারসহ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.