
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে কোভিড-১৯ পরীক্ষায় পুলিশ সদস্য সহ ২ জনের শরিরে পজেটিভ পাওয়া গেছে। আক্রান্তরা হলেন কুলাউড়া থানায় কর্মরত ২৫ বছর বয়সী পুলিশ সদস্য ও কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের ষাট বছর বয়সী এক নারী। নমুনা সংগ্রহ করা পর পুলিশ সদস্যকে আইসোলেশনে রাখা হয়েছে। অপরজন নিজ বাড়ীতে আছেন।
সিভিল সার্জন ডাঃ তাওহীদ আহমদ জানান, মৌলভীবাজার জেলা থেকে কোভিড-১৯ পরীক্ষার জন্য এ পর্যন্ত মোট ২৫৪ জনের নমুনা পাঠানো হয় এর মধ্যে ২ জনের শরিরে করোনা পজেটিভ মিলেছে। এর আগে রাজনগরে মৃত এক ব্যক্তির শরিরে করোনা পজেটিভ পাওয়া যায়।
১৯ এপ্রিল কয়েক জনের নমুনা সংগ্রহ করে সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠালে ২২ এপ্রিল পরীক্ষায় ২ জনের কোভিড-১৯ (করোনা ভাইরাসের) উপস্থিতি ধরা পড়ে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.