
স্টাফ রিপোর্টর॥ যুবলীগের সহ সভাপতি মুজিবুর রহমান মুজিরের পারিবারিক পক্ষ থেকে মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের পদুনাপুর, রতনপুর এলাকায় করোনা ভাইরাস সংকটকালীন সময়ে দুঃস্থদের মধ্যে ৩শ ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
২৪ এপ্রিল শুক্রবার সকালে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবকর আলী অসহায় দুঃস্থদের মধ্যে ত্রান সামগ্রী তুলে দেন। ত্রান সামগ্রীর মধ্যে ছিল চালা,ডাল,তৈল,সাবান।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান বলেন করোনা ভাইরাসের কারণে উপার্জন বন্ধ থাকায় অসহায় পরিবারের পাশে দাঁড়ায় যুবলীগের সহ সভাপতি মুজিবুর রহমান মুজিরের পরিবার। আমরা আশা করি এরকম বিত্তবানরা এগিয়ে আসবেন।
এদিকে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবকর আলী বলেন করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব এর কারণে কর্মহীন, অস্বচ্ছল, দুঃস্থ ও অসহায় ঘরে থাকা মানুষের মাঝে সরকারি ও বেসরকারি ত্রান সমাগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। আসুন আমরা সবাই সরকারের নিয়ম মেনে চলি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.