আব্দুর রব॥ বড়লেখায় পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে ২৪ এপ্রিল শুক্রবার বিকেলে সহকারী কমিশনার (ভুমি) ও প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা পৌরশহরে ভ্রাম্যমাণ আদালত চালিয়েছেন। এসময় সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, পৌরশহরের দুইটি মোদি দোকানে দ্রব্যমূল্যের তালিকা না থাকায় ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা এবং করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রশাসনের নির্দেশনা অমান্য করে একটি ইলেক্ট্রনিক্সের দোকান খোলা রাখায় দোকানদারকে ১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা জানান, পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে দুইজন মোদি ব্যবসায়ীকে ৪ হাজার টাকা ও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারী নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় একজন ইলেক্ট্রনিক্স ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করেছেন। এধরণের অভিযান অব্যাহত থাকবে। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের নেয়া পদক্ষেপগুলো যথাযথভাবে মেনে চলতে তিনি সকলকে আহবান জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.