
স্টাফ রিপোর্টার॥ প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় মৌলভীবাজার জেলা ও উপজেলার ছাত্রলীগ কর্মীরা অসহায় কৃষকদের ধান কেটে দিচ্ছে। করোনা সংক্রমণের কারণে চলতি বোরো মৌসুমে ধানকাটায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় মৌলভীবাজার জেলা ৬নং একাটুনা ইউনিয়ন সহ কউয়াদিঘির হাওরের অসহায় ও দরিদ্র কৃষকদের ধান কেটে দেয়ার উদ্যোগ নিয়েছেন মৌলভীবাজার ছাত্রলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম আমিন ও সাধারণ সম্পাদক মাহবুব আলমের নেতৃত্বে এক ঝাঁক ছাত্রলীগ কর্মী নিয়ে কউয়াদিঘির হওরের অসহায় কৃষকদের ধান কেটে দেয়।
কৃষক মো: তৈমুর আহমদের জমির পাকা ধান কেটে দেয়া হলে তিনি বলেন এই সংকটময় সময় ছাত্রলীগের ছেলেরা আমার ধান কাটায় আমি খুবিই উপকৃত হয়েছি। আজ তারা প্রমান করলো ছাত্রলীগের সুদু বদনাম না সুনামও আছে,আল্লাহ তাদের কে ভালো রাখুক।
ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম আমিন বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন জেলায় কৃষকের পাশে দাঁড়িয়েছে। ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষে আমরা কাজ করে যাচ্ছি সব সময়। অসহায় কৃষকদের ধান ঘরে তুলতে আমাদের ধান কাটা অব্যহত থাকবে।
ছাত্রলীগ সাধারন সম্পাদক মাহবুব আলম বলেন করোনা ভাইরাসের কারনে লকডাউন থাকায় কৃষি শ্রমিক সংকট দেখা দিয়েছে। মাঠে ধান পাকলেও সেই ধান কাটার কোন ব্যবস্থা করতে পারছিলাম না কৃষক। তাই প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় মৌলভীবাজার জেলা ছাত্রলীগের কর্মীদের নিয়ে সোনালী খেতে ধান কাটতে শুরু করেছি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.