
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সরকারি কলেজের সাবেক জিএস যুক্তরাজ্য প্রবাসী একাটুনা ইউনিয়নের কৃতি সন্তান আহমেদ হাসান এর অর্থায়নে ৫০০ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মৌলভীবাজার সদর উপজেলা ৬নং একাটুনা ইউনিয়ন পরিষদ প্রঙ্গনে ২৪ এপ্রিল শুক্রবার উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্তিত থেকে খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্টাণের উদ্বোধণ করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দেব, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো, কামাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফেজ আলাউর রহমান টিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম সহ ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ।
ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সুফিয়ানেরে সার্বিক তত্বাবধানে ও পরিচালনায় অনুষ্টান প্রাণবন্ত হয়ে উঠে, প্রধান ও বিশেষ অতিথি বৃন্দ আহমেদ হাসানের এই মহতি কাজের জন্য ভুয়ষী প্রসংশা করেন। এবং সকল প্রবাসীকে করোনা কালীন দূর্যোগে দেশের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.