
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া পৌরসভায় করোনা পরিস্থিতিতে করোনার সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনায় যানবাহনসহ সবকিছু বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে কয়েক সহস্রাধিক শ্রমজীবী নিম্নআয়ের মানুষ। এদের মধ্যে বেশিরভাগ হচ্ছেন, হোটেল-রেস্তোরা শ্রমিক, ডেকোরেটার্স শ্রমিক,রিকশা শ্রমিকসহ বিভিন্ন পরিবহন শ্রমিক। সামাজিক দূরত্ব নিশ্চিতে তাদের মধ্যে অনেকেই প্রশাসনের ভয়ে প্রবেশ করতে পারছেনা এতে করে তারা গৃহবন্দী হয়ে অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছে।
তাঁদের সেই কষ্টের কথা চিন্তা করে মানবিক ডাকে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন কাতারস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি, হাজী আপ্তাব আলী কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও মেয়র প্রার্থী মো: শাহজাহান মিয়া। তাঁর নিজ উদ্যোগে কুলাউড়া পৌরসভার ৯ টি ওয়ার্ডের কমর্হীন নিম্নআয়ের দুই হাজার পরিবারের মাঝে রমজানের উপহার হিসেবে খাদ্য সহায়তা প্রদান করেন।
বৃহস্পতিবার ও শুক্রবার রাতে তারাবির নামাজের পর তিনি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পরিবারের অন্যান্য সদস্যসহ শোভাকাঙ্খীদের নিয়ে নিজে বাড়ি বাড়ি গিয়ে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী (প্রতিটি পরিবারকে ৪ কেজি চাল,১ কেজি ছোলা,২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ,১ লিটার তেলসহ মোট ৯ কেজি পরিমান খাদ্য সামগ্রী পৌঁছে দেন। এর আগে তিনি পরিবারের সকল সদস্যদের নিয়ে নিজে খাদ্য সামগ্রীর প্যাকেট প্রস্তুত করেন।
এক প্রতিক্রিয়ায় সমাজসেবক মো: শাহজাহান মিয়া জানান, করোনার ভয়াল থাবায় পৌরসভার অনেক কর্মজীবী পরিবার আজ খুবই কষ্টে দিনাতিপাত করছে। এই সংকটময় মুহুর্তে তাদের মুখে হাঁসি ফুটানোর জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রচেষ্টা। এ ধরনের খাদ্য সহায়তা কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.