
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ এর উদ্যোগে করোনা ভাইরাস মোকাবেলায় গরিব ও অসহায় ২’শ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার ২৯ এপ্রিল দুপুরে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের নয়াপত্তন গ্রামের গুড নেইবারস্ এর কার্যালয়ের সম্মুখে সামাজিক নিরাপত্তা দুরত্ব বজায় রেখে গরীব ও অসহায় ২’শ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেন গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি’র ব্যবস্থাপক রোমি রতন গোমেজ।
এসময় উপস্থিত ছিলেন আদমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য কে, মনিন্দ্র কুমার সিংহ, গুড নেইবারস এর হেলথ অফিসার মহাদেব রায় নিশান, একেবাংলা স্কুলের প্রধান শিক্ষক সুরচন্দ্র সিংহ প্রমুখ। খাদ্য সহায়তার মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও ১ কেজি লবণ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.