
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে আউটডোরে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা মানছে না সামাজিক বা শারিরীক দূরত্ব। জেলায় ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত না হলেও করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ২ জন, করোনা পজিটিভ রয়েছে ১১জন।
২৯ এপ্রিল বুধবার সদর হাসপাতালের আউটডোরে চিকিৎসা নিতে আসা রোগীরা কোনও নিয়মই না মেনে লাইনে ও চেয়ারে বসে থাকতে দেখা যায়। সামাজিক ও শারিরীক দূরত্ব কেহই মানছেন না।
এবিষয়ে হাসপাতাল তত্বাবধায়ক ডা. পার্থ সারথী দত্ত কানুনগো জানান, রোগীদের বারবার বলার পরই তারা তা মানছেন, তবে দূরত্ব বজায় রেখে যাতে চিকিৎসা নিতে পারে সেদিকে খেয়াল রাখছেন তারা। এদিকে সবচেয়ে বেশী করোনা আক্রান্ত হয়েছে কুলাউড়ায় পুলিশসহ ৬ জন। এছাড়াও স্বাস্থ্যকর্মীসহ ১০ জনের শারিরীক অবস্থা ভাল থাকায় নিজ বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।
দুইদিনে জেলার কমলগঞ্জে যাটউর্ধ্বো এক চ শ্রমিক ও ২৫ বছর বয়সি এক যুবক করোনার উপসর্গ নিয়ে মারা যান। তাদের নমুনা সংগ্রহ করে রিপোর্টের জন্য পাঠানো হয়েছে।
সিভিল সার্জন ডাঃ তউহীদ আহমদ জানান, এপর্যন্ত জেলায় ১৬ শত ৭৭ জন রয়েছেন হোম কোয়ারেন্টিনে, হোমকোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন ১৩ শত ২৩ জন। রিপোর্টের জন্য পাঠানো হয়েছিল ৫০৬ টি, এসেছে ২১৫ টি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.