
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলায় নতুন করে ৫ জন করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে রয়েছেন জুড়ীর পুলিশের ২ সদস্য, কমলগঞ্জ এক ব্যাংক কর্মকর্তা ও ব্যাংকের আনসার সদস্য ও শ্রীমঙ্গলের এক ব্যাংকের দারোয়ান। জেলায় এনিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬ জনে। জেলা সিভিল সার্জন কার্যালয় ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সংশ্লিষ্টরা এই তথ্যটি নিশ্চিত করেছেন।
শুক্রবার ১ মে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৫ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। আইইডিসিআর ও সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী এ নিয়ে মৌলভীবাজার জেলার ১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন।
উল্লেখ্য করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট ৩ জন মারা যান। এর মধ্যে রাজনগরে ১ জন, বড়লেখার ১ জন সিলেটে ও মৌলভীবাজার জেলা সদরের ১জন ঢাকায় মারাযান। করোনা উপসর্গ নিয়ে মারা যান ৮ জন। এপর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৬ জন।
জেলা সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায় এ পর্যন্ত জেলায় ১৭ শত ১৫ জন রয়েছেন হোম কোয়ারেন্টিনে, হোমকোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন ১৪ শত ১১ জন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.