
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে মরণব্যাধি করোনাভাইরাস মোকাবেলায় ৫০টি শব্দকর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে আব্দুন নুর-নুরজাহান চৌধুরী কল্যাণ ট্রাষ্ট। ১ মে শুক্রবার বিকেলে কমলগঞ্জ পৌর মেয়রের ব্যক্তিগত কার্যালয়ের সম্মুখে পৌর এলাকার ৩নং ওয়ার্ডের শব্দকর সমাজের দরিদ্র ৫০টি পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরন করেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আনসার শোকরানা মান্না, জয়বাংলা পরিষদের সভাপতি এ এইচ ইমন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, সালাহ্উদ্দিন শুভ, হৃদয় ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, করোনা ভাইরাস মোকাবেলায় আব্দুন নুর-নুরজাহান চৌধুরী কল্যান ট্রাষ্টের ধারাবাহিক উপহার প্রদানের অংশ হিসাবে ট্রাষ্টের পক্ষ থেকে কমলগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের কাজিরগাঁও ও নছরতপুর গ্রামের হতদরিদ্র অসহায় দিনমজুর ৫০ টি পরিবারকে উপহার হিসেবে খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.