
আব্দুর রব॥ বড়লেখায় ৩৪টি কওমী মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ৩ লাখ ৮০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। বৃহ¯পতিবার ও শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান মাদ্রাসাগুলোতে সরেজমিনে গিয়ে মাদ্রাসা প্রধানদের নিকট সরকারী অনুদানের চেকগুলো হস্তান্তর করেন। এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপির সহকারী একান্ত সচিব কবিরুজ্জামান চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাাহ খান, সাংবাদিক আব্দুর রব প্রমুখ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.