আব্দুর রব॥ বড়লেখায় করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সাধারণ ও বড়লেখা উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এসএম শরীফুল ইসলাম বাবলু। তিনি ব্যক্তিগত উদ্যোগে উপজেলার ১০ ইউনিয়নের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ২০০ জন নেতাকর্মীর মধ্যে নগদ ২ লাখ টাকা বিতরণ করেছেন।
১ মে শুক্রবার বিকেলে তিনি নিজবাহাদুরপুর ইউপির ২০ জন নেতাকর্মীর মধ্যে নগদ ২০ হাজার টাকা তুলে দেন। এর আগে ৯টি ইউনিয়নের ১৮০ জন নেতা নেতাকর্মীর মধ্যে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা বিতরণ করেছেন।
মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সাধারণ সাধারণ এসএম শরীফুল ইসলাম বাবলু জানান, করোনা ভাইরাসের কারণে সবকিছু বন্ধ রয়েছে। দলের অনেক নেতাকর্মী কর্মহীন হয়ে পড়েছেন। এসব কথা চিন্তা করে আমার ব্যক্তিগত উদ্যোগে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ২০০জন নেতাকর্মীর মধ্যে ২ লাখ টাকা বিতরণ করেছি। এর আগে ১৫০ পরিবারে খাদ্য সহায়তা দিয়েছি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.