
স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জের মৃতিংগা চা বাগান এলাকা থেকে নিখোঁজের ৪ দিন পর এক চা শ্রমিক দোলন রাজগৌরের লাশ ধলাই নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান জানান, সোমবার ৪ মে বিকেলে এলাকাবাসি মৃত্তিংগা চা বাগান পার্শ্ববর্তী ধলাই নদীর ধর্মপুর ঘাট ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পুলিশ চা শ্রমিক দোলন রাজগৌরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালেরর মর্গে পাঠায়। ময়না তদন্তের রিপোর্ট আসলে ঘটনার কারন জানা যাবে। সে উপজেলার রহিমপুর ইউনিয়নের মৃতিংগা চা বাগান এলাকার বুধু রাম গৌরের পুত্র।
গত ৩০ এপ্রিল বিকেল থেকে নিখোঁজ ছিল। এর পর থেকে তার মা অনেক খোঁজা খোঁজি করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.