
আব্দুর রব॥ বড়লেখায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া দুস্থ ভিডিপি সদস্যদের পাশে দাঁড়িয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক। তার পক্ষ থেকে সারা দেশের দুস্থ ভিডিপি সদস্যদের উপহার স্বরূপ খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ৫ মে মঙ্গলবার দুপুরে উপজেলা আনসার ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে বড়লেখার ৩০০ দুস্থ ভিডিপি সদস্যকে মহাপরিচালকের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন আনসার ও ভিডিপি’র সহকারী জেলা কমান্ড্যান্ট মো. রেজাউল ইসলাম।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তামিম আল জামানের সভাপতিত্বে ও উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক বিজয় দেবনাথের পরিচালনায় খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আনসার ও ভিডিপি’র সহকারী জেলা কমান্ড্যান্ট মো. রেজাউল ইসলাম জানান, আমাদের অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় করোনা পরিস্থিতির কারণে সারা দেশের ভিডিপি সদস্যদের দুরাবস্থার বিষয়টি অনুধাবন করেছেন। এজন্য তিনি উপহার স্বরূপ খাদ্য সহায়তার উদ্যোগ নিয়েছেন। শুধু সিলেট বিভাগের ৪টি রেঞ্জের ১২ হাজার ভিডিপি পরিবারকে তিনি পরিবার প্রতি ৫ কেজি চাল, ২ কেজি আলু. ১ কেজি করে ডাল, তেল, পেয়াজ, ১টি করে সাবান ও মাক্স প্রদান করেছেন। তিনি দেশ ও জাতির যে কোন ক্রান্তিলগ্নে নিষ্টা, সততা ও দক্ষতার সাথে কাজ করে যেতে গ্রাম প্রতিরক্ষা বাহিনী আনসার ও ভিডিপি সদস্যদের উদাত্ব আহবান জানান। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগান্তরের সাংবাদিক আব্দুর রব।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.