
স্টাফ রিপোর্টার॥ করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে আল হারামাইন গ্রুপ।
রবিবার ১০ মে এন আল হারামাইন গ্রুপ এর পক্ষ থেকে মৌলভীবাজার জেলা সদরে অবস্থিত হামিদিয়া টি কোং লিমিটেডের অসহায় দরিদ্র ৩৫০ জন শ্রমিকদের মধ্যে উপহার হিসাবে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল হারামাইন হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ অলিউর রহমান, রাজনৈতিক ব্যাক্তিত্ব মাওলানা আহমদ বিলাল, হামিদিয়া টি কোং লিমিটেডের জেনারেল ম্যানেজার সিরাজুল ইসলাম ও এন আর বি ব্যাংক লিমিটেড মৌলভীবাজার শাখার কর্মকর্তাসহ চা কোম্পানির দায়িত্বরত অন্যান্য ব্যাক্তিবর্গ।
এসময় অতিথিরা বলেন, আল হারামাইন গ্রুপ ও এন আর বি ব্যাংক লিমিটেড প্রতিষ্ঠালগ্ন থেকে সুনাম ও আস্থার সাথে সেবা প্রদান করে যাচ্ছে এবং পাশাপাশি উন্নয়নশীল দেশ হিসাবে বাংলাদেশ সরকারের ত্রান তহবিলে সব সময় সহায়তা প্রদানের করে আসছে। এছাড়াও নিজ উদ্যোগে বিভিন্ন প্রকার সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। ব্যাংকের গ্রাহকগনের অর্থনৈতিক লেনদেন ও সেবাসমুহ প্রদানের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালন করে যাচ্ছে। এন আর বি ব্যাংক লিমিটেড রাষ্টীয় উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে সর্বদা কাজ করছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.