
স্টাফ রিপোর্টার॥ গ্রেটার সিলেট ডেভলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের অর্থায়নে ও মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে চলমান করোনা পরিস্থিতি ও ঈদুল ফেতর উপলক্ষে খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়।
১১ মে সোমবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার তৈয়ব নগর (বাউরভাগ) সৈয়দা তাহেরুন নেছা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ২৫০ জন কর্মহীন ও দরিদ্র মানুষের মধ্যে ৫’শ টাকার খাদ্য সামগ্রী ও নগদ ৫’শ টাকা করে দেয়া হয়।
গ্রেটার সিলেট ডেভলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ডাঃ ছাদিক আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ হুমায়েদ আলী শাহীনের সঞ্চালনায় খাদ্য ও নগদ অর্থ বিতরণে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এডভোকেট মুজিবুর রহমান মুজিব, মৌলভীবাজার মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শাহ আব্দুল ওয়াদুদ, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশি ইকবাল আহমদ, সমাজসেবী সৈয়দ নওশের আলী খোকন, এডভোকেট মামুনুর রশিদ মামুন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, চ্যানেল এসের হেড অব নিউজ খালেদ চৌধুরী, বাংলা কাগজের সম্পাদক নজরুল ইসলাম মুহিব, নাট্যকার রুয়েল আহমদ, মৌলভীবাজার ২৪ এর সম্পাদক মাহবুবুর রহমান রাহেল,মুুুহিবুুুর রহমান মুুুহিব, ও দৈনিক যুগান্তর জেলা প্রতিনিধি হোসাইন আহমদ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.