
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের বিষ্ণুপুর-ধর্মপুর মিরতিংগা সংযোগ সড়কের পাকা করণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার ১১ মে দুপুর ২ টায় প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে পাকা করণ কাজের শুভ উদ্বোধন করেন ১নং রহিমপুর ইউপি (স্বর্ণপদকপ্রাপ্ত) চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল। কমলগঞ্জ উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে ১২২৭ মিটার রাস্তা পাকা করণ কাজের ব্যয় ধরা হয়েছে ৯০ লক্ষ টাকা। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ওয়াতির আহমেদ বুলবুল, মাইদুর রহমান কাবুল, পতনঊষার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল বশর জিল্লুল, শিপার আহমেদ তরফদার, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি বেলাল তরফদার, কৃপেশ দেবনাথ ও ধর্মপুর বিষ্ণুপুর গ্রামের জনসাধারণ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.