
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ পৌর এলাকায় করোনা আক্রান্ত ২ জনের বাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্যসামগ্রী (বিভিন্ন ফলমূল ও ইফতার সামগ্রী) উপহার পৌছে দিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ। ১১ মে সোমবার বিকাল ৪টায় পৌর এলাকার আলেপুর গ্রামে করোনা আক্রান্ত সোনালী ব্যাংক কর্মচারী ও কমলগঞ্জ পৌর এলাকার ভানুগাছ বাজারের ধানসিঁড়ি আবাসিক এলাকায় করোনা আক্রান্ত লোকের বাড়িতে গিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে উপহারের এসব খাদ্যামগ্রী নিজে পৌছে দেন। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মুগ্নী মুহিত, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রমুজ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.