আব্দুর রব॥ বড়লেখায় করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের দেয়া নির্দেশনা না মানায় ও দোকানে সামাজিক দুরত্ব বজায় না রাখায় পৌরশহরের ১১ খুচরা ও পাইকারী ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ১১ মে সোমবার বিকেলে আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নীরা। এ সময় সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, করোনা পরিস্থিতিতে সামাজিক দুরত্ব বজায় না রেখে পৌরশহরের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা মালামাল বিক্রি করছিলেন। খবর পেয়ে কয়েকটি মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নীরা। এসময় তিনি সরকারী নির্দেশনা অমান্য করায় ৫ ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করেন। এর আগে সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নীরা পবিত্র রমজান ও ঈদুল ফেতর উপলক্ষে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে পৌরশরের বিভিন্ন খুচরা ও পাইকারী দোকানে অভিযান চালান। নানা অনিয়মের দায়ে তিনি সতর্কতামুলকভাবে ৬ খুচরা ও পাইকারী ব্যবসায়ীকে বিভিন্ন অঙ্কের জরিমানা করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.