এম মছব্বির আলী॥ মৌলভীবাজারের কুলাউড়ায় এক দিনে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছে ৩ শিক্ষার্থী সহ এক নির্মান শ্রমিক। নিখোঁজের একদিন অতিবাহিত হওয়ার পরও তাদের কোন খোঁজ না পাওয়ায় পরিবার গুলোতে বিরাজ করছে উদ্বেগ-উৎকণ্ঠা।
কুলাউড়া পুলিশ ও নিখোঁজ শিক্ষার্থীদের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার ১১ জুলাই দূপুরে কুলাউড়া পৌর শহরের রাবেয়া আদর্শ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্রী কুলাউড়া গ্রামের আব্দুর রহিমের মেয়ে রিয়া আক্তার (১২) ও একই বিদ্যালয় ও গ্রামের ক্ষিতিস চন্দ্রের মেয়ে ৬ষ্ট শ্রেনীর ছাত্রী পপি চন্দ্র (১২) পরীক্ষা দিতে বাড়ী থেকে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হন।

একই দিন বিকেলে কুলাউড়া পৌর এলাকার আহমদাবাদ (সোনপুর) এলাকার মাসুক ঢালীর ছেলে নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্র রানা ঢালী (১৩) বাড়ী থেকে নিখোঁজ হয়। কুলাউড়া থানায় এ তিন জনের অভিবাবক পৃথক ভাবে জিডি করেছেন।
অপর দিকে আহমদাবাদ (সোনপুর) এলাকার নির্মান শ্রমিক ফাহিম আহমদ (১৮) নিজ বাড়ী থেকে নিখোঁজ হন। কুলাউড়া থানার এসআই আনোয়ার জানান রানা ঢালীর তদন্ত করতে এলাকায় গেলে ফাহিম আহমদের বাবা টিপু মিয়া তার পুত্র নিখোঁজের বিষয়টি তাকে জানান।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শামছুদ্দোহা পিপিএম জানান, তাদের নিখোঁজের বিষয়টি এখনও রহস্যময়। তবে তাদের উদ্ধার করতে পুলিশি অভিযান চালিয়ে যাচ্ছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.