
আব্দুর রব॥ মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি, বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় প্রতিদ্বন্দ্বী সংসদ সদস্য প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠুর অর্থায়নে ১৩ মে বুধবার বিকেলে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির করোনা প্রভাবে ক্ষতিগ্রস্থ ৫০০ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে মৌলভীবাজার-১ নির্বাচনী আসনে ১০ হাজার পরিবারে খাদ্য সহায়তার অংশ হিসেবে মিঠু এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য আব্দুল মুকিত লুলু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ডা. আইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম জুয়েল, বিএনপি নেতা হাফেজ খলিলুর রহমান শাহীন, জেলা যুবদলের সহ-সাধারন সম্পাদক ইকবাল হোসেন, যুবদল নেতা আমিনুল ইসলাম মেম্বার, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবি সিদ্দিকী দুলাল, সাবেক যুগ্ম আহবায়ক সাইফুর রহমান, ছাত্রদল নেতা নাদের আহমদ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.