
স্টাফ রিপোর্টার॥ বেসরকারী উন্নয়ন সংস্থা ‘আশা’ নিজস্ব উদ্যোগে সারা বাংলাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে দরিদ্র ও নিম্ন আয়ের জনগোষ্ঠির মাঝে ১২ কোটি টাকার খাদ্য সহায়তা বিতরণের কর্মসূচীর আওতায় মৌলভীবাজার উপজেলা নিবার্হীর কর্মকর্তার কাছে খাদ্য সামগ্রী তুলে দিয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা নিবার্হীর কর্মকর্তা মো: শরীফুল ইসলাম’র কাছে এ খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন আশা সিলেট বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো: আবু তাহের চৌধুরী, মৌলভীবাজার জেলা ম্যানেজার তৌফিক উদ্দিন আহমদ, সদর অঞ্চলের রিজিওন্যাল ম্যানেজার সৈয়দ মো: আশরাফ আলীসহ আশা মৌলভীবাজার জেলার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে প্রতিব্যাগে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ১ লিটার সোয়াবিন তেল এবং ১ কেজি লবন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.