
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা পুলিশ কোরোনা দূর্দিনে দুঃস্থ, অভাবী মানুষের ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেয়ার মানবিক পুলিশিং কার্যক্রম ‘মানবতার আধার’ চালু করেছে।
বৃহস্পতিবার ১৪ মে দূপুর আড়াইটায় মৌলভীবাজার মডেল থানা প্রাঙ্গনে উপস্থিত অভাবী মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার ফারুক আহমদ। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান, মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হেসেন, ওসি তদন্ত পরিমল দেব সহ পুলিশ কর্মকর্তাগন।
পুলিশ সুপার জানান, আজ থেকে জেলার ৭টি থানায় ‘মানবতার আধার’ কার্যক্রম চালু হয়েছে। উক্ত প্রতিষ্ঠানে সমাজের যে কোন আগ্রহী বিত্তবানরা খাদ্য সামগ্রী প্রেরন করতে পারবেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.