
আব্দুর রব॥ বড়লেখায় করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্থ ৩ শত দরিদ্র পরিবারের মাঝে বেসরকারী উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ১৪ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলার দাসেরবাজার উচ্চ বিদ্যালয় মাঠে মানবিক উন্নয়ন কেন্দ্রের দাসেরবাজার শাখা ‘শুভেচ্ছা উপহার’ নামে দরিদ্রদের খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।
‘শুভেচ্ছা উপহার’ নামের প্রত্যেক প্যাকেটে ১০ চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ৫ কেজি আলু, সাবান, ফেইস মাস্ক এবং নগদ ২০০ টাকাসহ জনপ্রতি প্রায় দেড় হাজার টাকার সামগ্রী প্রদান করা হয়।
পদক্ষেপের জোনাল ম্যানেজার (বি. বাড়িয়া জোন) রফিকুল ইসলামের সভাপতিত্বে ও দাসেরবাজার শাখার কো-অর্ডিনেটর আলতাফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামিম আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, দাসের বাজার ইউনিয়নের চেয়ারম্যান কমর উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. স্বপন চক্তবর্ত্তী, দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র দাস।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.