
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে অভিযান চালিয়ে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা ৭৬০ পিস ইয়াবাহসহ এ, এম, শফি (২৫) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার ১৪ মে দুপুর পৌনে ১টায় শমশেরনগরস্থ ডানকান ব্রাদার্স চা বাগানের ০৫ নং গেইটের সামনে থেকে ৭৬০ পিস ইয়াবা, ০১টি মোবাইলসহ ১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। বৃহস্পতিবার রাত ১০টায় আটক ইয়াবা ব্যবসায়ীকে মাদক নিয়ন্ত্রণ আইনে র্যাব বাদি হয়ে মামলা দিয়ে কমলগঞ্জ থানায় সোপর্দ করেছেন।
র্যাব-৯, সিলেট এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুর পৌনে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর আহমেদ নোমান জাকি ও এএসপি মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে কমলগঞ্জ থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও আসামী গ্রেফতার অভিযান পরিচালনা করে। অভিযানে কমলগঞ্জ উপজেলার শমশেরনগরস্থ ডানকান ব্রাদার্স চা বাগানের ০৫ নং গেইটের সামনে থেকে ৭৬০ পিস ইয়াবা, ১টি মোবাইলসহ ১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতারকৃত আসামী শমশেরনগর ইউনিয়নের সিংরাউলী গ্রামের আব্দুস শহীদের ছেলে এম এ শফি (২৫)। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে বৃহষ্পতিবার রাতেই কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ইয়াবাসহ একজনকে র্যাবের পক্ষে মামলা দিয়ে থানায় সোপর্দ করার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এ মামলায় আটক শফিকে গ্রেফতার দেখানো হয়। মামলায় ৭৬০ পিছ ইয়াবার মূল্য দেখানো হয়েছে ৩ লাখ ৪ হাজার টাকা। শুক্রবার সকালেই আটক ইয়াবা ব্যবসায়ীকে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.