
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে শুক্রবার বিকাল সাড়ে ৩টায় চারটি বন্যপ্রানী অবমুক্ত করা হয়।
অবমুক্ত করা প্রাণীগুলোর মাছে ছিল একটি কোবরা সাপ, একটি তক্ষক, একটি মনসা সাপ ও একটি বোড়াল। বন্যপ্রানী অবমুক্তকালে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (কমলগঞ্জ-শ্রীমঙ্গল সার্কেল) আশরাফুজ্জামান, লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন, বনবিট কর্মকর্তা আনোয়ার হোসেন, বাংলাদেশ বন্যপ্রানী সেবা ফাউন্ডেশন-এর পরিচালক সজল দেব ও সাংবাদিক চৌধুরী ভাস্কর হোম। বাংলাদেশ বন্যপ্রানী সেবা ফাউন্ডেশন-এর পক্ষ থেকে এসব প্রানী অবমুক্ত করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.