আব্দুর রব॥ বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবার করোনা ভাইরাস হানা দিয়েছে। ওই হাসপাতালের এক ওয়ার্ড বয়ের (২৮) দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। আক্রান্ত ওয়ার্ড বয়ের বাড়ি উপজেলার মুড়াউল প্রামে। তার শরীরে করোনার কোনো লক্ষণ বা উপসর্গ ছিল না। উপজেলা প্রশাসন আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করেছে এবং সংস্পর্শে আসা ৪০ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে।
এনিয়ে বড়লেখা উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ জনে। এরমধ্যে প্রথম আক্রান্ত ব্যক্তি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেছেন। বাকি দুই রোগী বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তারাও সুস্থ হওয়ার পথে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস জানান, আক্রান্ত ওয়ার্ড বয়ের রিপোর্ট রোববার হাতে পেয়েছেন। তার করোনা শনাক্ত হয়েছে। তবে তার শরীরে করোনার কোনো লক্ষণ বা উপসর্গ ছিল না। তার বাড়ি লকডাউন করা হচ্ছে। এছাড়া তার সংস্পর্শে আসা হাসপাতালের চিকিৎসক-নার্সসহ ৪০ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হচ্ছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.