
স্টাফ রিপোর্টার॥ প্রাণঘাতী করোনাভাইরাস প্রাদুর্ভাবে চলমান অচলাবস্থায় ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের মাঝে শিশুখাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার ১৭ মে সকালে পৌর জনমিলন কেন্দ্রে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে এ শিশুখাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম। এসময় পৌরসভার কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.