
স্টাফ রিপোর্টার॥ সিলেট র্যাব-৯ এর নতুন অধিনায়ক হিসেবে যোগদান করেছেন লেঃ কর্ণেল আবু মুসা মোঃ শরীফুল ইসলাম। সিলেটে যোগদান করার আগে তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর, ঢাকাতে কর্মরত ছিলেন।
১৪ মে তিনি র্যাব সদর দপ্তরে যোগদান করেন। পরে ১৭ মে শনিবার তাঁকে র্যাব-৯ সিলেট এর অধিনায়ক হিসেবে বদলী করা হয়।
উলে¬খ্য যে গত ৪ নভে¤¦র ২০১৯ ইং তারিখ র্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মোঃ আসাদুজ্জামান র্যাব ফোর্সেস সদর দপ্তর ( প্রশাসন ও অর্থ উইং) এ বদলী হন।
নতুন অধিনায়ক লেঃ কর্ণেল আবু মুসা মোঃ শরীফুল ইসলাম যাতে ন্যায়, নিষ্ঠা ও সততার সহিত দায়িত্ব পালন করতে পারে এই বিষয়ে সিলেট বাসীর কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.