প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের বৃহত্তর বৃন্দাবনপুর মৌজার কোনাগাঁও, নন্দগ্রাম, বৈরাগীরচক, মাঝগাঁও, নোয়াগাঁও, রাধাগোবিন্দপুর, কান্দিগাঁও, পালিতকোনা ও দরগাহপুর গ্রামের ৪০টি অসহায় পরিবারের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। করোনা ভাইরাসের প্রভাবে অসহায় হয়ে পড়া ৪০টি পরিবারের মাঝে ১৭ মে রোববার বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। কলেজ ছাত্র সাগর দেবনাথ ও দেলোয়ার হোসেনের নেতৃত্বে তাদের সহপাঠী ও শুভাকাংখীদের নিয়ে ২নং পতনঊষার ইউনিয়নের ১০ টি এলাকায় অসহায়, দরিদ্র মানুষের মধ্যে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.