
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জের শশেরনগরে করোনা দুর্যোগে অসহায় ৫০ পরিবারের মাঝে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ১৮ মে সোমবার বেলা সাড়ে ৩টায় শমশেরনগর ব্রাদার্স পার্টি সেন্টারে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ইমতিয়াজ আহমেদ বুলবুল।
শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগৈর যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি প্রভাষক শাহজাহান মানিক, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা শফিউল আলম উজ্জল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান আলতা, সমাজসেবক এবিএম আরিফুজ্জামান অপু, ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অনিমেষ পাল লিটন, স্বেচ্ছাসেবলীগ নেতা আব্দুল বাতেন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.