স্টাফ রিপোর্টার॥ সন্ত্রাসী ও জঙ্গিবাদ প্রতিরোধে মৌলভীবাজারের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৩ জুলাই বিকেল তিনটায় মৌলভীবাজার প্রান্তে জেলা প্রশাসক কামরুল হাসানের নেতৃত্বে ভিডিও কনফারেন্সে প্রশাসন, আইনশৃংখলা বাহিনী, চা-শ্রমিক প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ইমাম, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ সহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং প্রধানমন্ত্রীর সাথে মতবিনিময় অনুষ্ঠানে যুক্ত হন। এ সময় সন্ত্রাসী ও জঙ্গিবাদ প্রতিরোধে চা জনগোষ্ঠীর পক্ষে সিতারাম অলমিক ভিডিও কনফারেন্সে পরামর্শমূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান, পুলিশ সুপার শাহ জালাল, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নেছার আহমদ সহ উপজেলা চেয়ারম্যানবৃন্দ।
ভিডিও কনফারেন্সে সর্বস্তরে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং জনসচেতনতা তৈরীতে দৃঢ় প্রতিজ্ঞা করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.