প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের রামভজন কৈরীর পক্ষ থেকে নিজের দুই মাসের সম্মানীসহ ব্যক্তিগত তহবিল থেকে করোনা পরিস্থিতিতে উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২শত হতদরিদ্র লোকের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। করোনা পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের মধ্যে সামান্য অর্থসহায়তা ঘরে ঘরে পৌঁছে দিতেই এই উদ্যোগ। তিনি বলেন, উপজেলার অসহায় ও দুস্থ পরিবারগুলোর মধ্যে নিজের দুই মাসের মাসিক সম্মানীও ব্যক্তিগত তহবিল মিলে নগদ ৬০ হাজার টাকা বিতরণ করেছি।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে উপজেলার প্রতিটি ইউনিয়নের নিম্ন আয়ের অসহায় মানুষের কাছে জনপ্রতি নগদ ৩০০ টাকা অর্থ সহায়তা ঘরে ঘরে পৌঁছে দেন আলীনগর চা বাগানের চা ছাত্র যুব পরিষদের সভাপতি সজল কৈরী।
আলাপকালে কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী বলেন, করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া উপজেলার বিভিন্ন স্থানে দুইশত হতদরিদ্র লোকের মাঝে আমার উপজেলা পরিষদের মাসিক দুই মাসের সম্মানীসহ ব্যক্তিগতভাবে ৬০ হাজার টাকা দুইশত মানুষের মাঝে প্রদান করেছি। এটা নিতান্তই সামান্য সহায়তা। এই দুর্যোগের সময় তাদের পাশে থাকার চেষ্টা করেছি মাত্র।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.