
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ পৌর এলাকায় কর্মহীন, অসহায় ও হতদরিদ্র ৫০০ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে কর্মহীন, অসহায় ও হতদরিদ্র ৫০০ পরিবারের মধ্যে নগদ ২০০ টাকা করে অর্থ বিতরণ করা হয়। বৃহস্পতিবার ২১ মে দুপুর ১২টায় পৌর মেয়রের ব্যাক্তিগত কার্যালয়ে নিজ হাতে এসব অর্থ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সালাউদ্দিন, হৃদয় ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.