
শংকর দুলাল দেব॥ রাজনগরে কভিড-১৯ এর সেম্পুল কালেকশন বুথের উদ্বোধন করা হয়েছে। ২১ মে বৃহস্পতিবার সকাল ১১ টার সময় রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ বুথের উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন, সিভিল সার্জন ডাঃ তৌহিদ আহমদ, রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ বর্ণালী দাশ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুমন দেবনাথ প্রমুখ। বুধ উদ্বোধন শেষে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ বর্ণালী দাশ কভিড-১৯ এর সেম্পুল কালেকশন কার্যক্রম সম্পর্কে উপস্থিত সুধীবৃন্দের সামনে সংক্ষিপ্ত ব্রিফিং প্রদান করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.